অফিসে ফেরার বাধ্যবাধকতা জানুয়ারি পর্যন্ত শিথিল করলো গুগল
অফিসে এসে কাজ করার বিষয়টি পুনরায় শিথিল করলো গুগল। প্রযুক্তি জায়ান্টটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই কর্মীদের ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত অফিসে ফেরার বাধ্যবাধকতা শিথিল করেছেন। খবর এনগ্যাজেট।
চলমান ভলেন্টারি স্কিম আগামী জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত চলবে। এরপর কোম্পানিটি সিদ্ধান্ত নেবে কখন থেকে বাধ্যতামূলকভাবে অফিসে আসতে হবে কিংবা সময় বাড়ানো হবে কিনা। অফিসে ফেরার বাধ্যবাধকতা আরোপের অন্তত ৩০ দিন আগে কর্মীদের বিষয়টি অবহিত করা হবে।
কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ সময় ধরেই অফিসের বাইরে থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন কর্মীরা। প্রথমে সেপ্টেম্বরে স্বল্প পরিসরে অফিসে ফেরার পরিকল্পনা করা হলেও সেটি অক্টোবরের ১৮ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই পরিকল্পনায় কর্মীরা সপ্তাহে পাঁচ কর্মদিবসের তিনদিন অফিসে আসতে পারবেন।
ডিবিটেক/বিএমটি